আগামী বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিধায়ক হিসেবে শপথ নেবেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। তার সাথেই ওইদিন শপথ নেবেন তৃণমূলের সদ্য বিজয়ী বাকী দুই বিধায়ক-আমিরুল ইসলাম এবং জাকির হোসেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজ্য বিধানসভায় তিন বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনক'ড়। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় এ কথা জানান রাজ্যপাল জগদীপ ধনকড়।