মঙ্গলবার, ০৫ অক্টোবর, ২০২১, ১০:২৪:৫২

মমতা শপথ নিবেন আগামী বৃহস্পতিবার

মমতা শপথ নিবেন আগামী বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিধায়ক হিসেবে শপথ নেবেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। তার সাথেই ওইদিন শপথ নেবেন তৃণমূলের সদ্য বিজয়ী বাকী দুই বিধায়ক-আমিরুল ইসলাম এবং জাকির হোসেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজ্য বিধানসভায় তিন বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনক'ড়। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় এ কথা জানান রাজ্যপাল জগদীপ ধনকড়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে