আন্তর্জাতিক ডেস্ক : ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কথা ঘোষণা দিয়েছিলেন। তবে এর আগে কলকাতার কালীঘাটে গিয়ে মাথা ন্যাড়া করে, গঙ্গায় গোসল সেরে বিজেপি করার প্রায়শ্চিত্ত করেছেন তিনি। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটেছে।
আজ বুধবারই তৃণমূলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। ত্রিপুরা থেকে কলকাতায় গিয়ে মঙ্গলবার নিজের পূর্ব ঘোষণা মতোই প্রথমে মাথা ন্যাড়া করান আশিস। এরপর গঙ্গায় স্নানও করেছেন ত্রিপুরার সুরমা বিধানসভা আসনের এই বিজেপি বিধায়ক। সবশেষে ধর্মীয় রীতি মেনে যজ্ঞও করেছেন। আশিস দাস জানিয়েছেন, ‘কোনটা মুখ এবং কোনটা মুখোশ তা মানুষ বুঝে গিয়েছে৷ তাই মা-মাটি-মানুষের প্রতি সমর্থন বাড়ছে।’