বৃহস্পতিবার, ০৭ অক্টোবর, ২০২১, ০৯:৫৯:৩২

অবশেষে আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে রাশিয়া

অবশেষে আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : গত আগস্টে আফগানিস্তান দখল করেছিল তালেবান। তারপর থেকেই প্রশ্ন উঠেছে, কোন কোন দেশ আফগান প্রশাসক হিসেবে তালেবানকে মেনে নেবে। এখনও পর্যন্ত কোনও দেশই তাদের প্রশাসনকে স্বীকৃতি দেয়নি। এই পরিস্থিতিতে এবার তালেবানকে আলোচনায় আমন্ত্রণ জানাতে চলেছে রাশিয়া। 

২০ অক্টোবর ওই বৈঠক হতে চলেছে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি জানিয়েছেন। উল্লেখ্য, কয়েকদিন আগেই রুশ বিদেশমন্ত্রী জানান, তালেবান সরকারকে এখনই স্বীকৃতি দিতে নারাজ রাশিয়া। কিন্তু এবার ফের তালিবানের সঙ্গে বৈঠকে ইচ্ছুক মস্কো। জামির কাবুলভ নামের ওই প্রতিনিধি অবশ্য সম্ভাব্য বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

গত মার্চে একটি আন্তর্জাতিক বৈঠক হয়েছিল মস্কোয়। বিষয় ছিল আফগানিস্তানের পরিস্থিতি। সেখানে রাশিয়া আমন্ত্রণ জানিয়েছিল আমেরিকা, চীন, পাকিস্তানকে। বৈঠকের পরে যৌথ বিবৃতিতে তালেবান ও আফগান সেনাকে শান্তি চুক্তির দিকে এগনোর পরামর্শ দেওয়া হয়। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। আফগান মুলুক থেকে মার্কিন সেনা সরতে শুরু করার পর থেকেই ক্রমশ দেশের দখল নিতে থাকে তালেবান।

যদিও রাশিয়া এর আগে জানিয়েছে, তারা এখনই তালেবানকে স্বীকৃতি দিতে চায় না। এই পরিস্থিতিতে তালেবানকে বৈঠকে ডাকতে চলেছে রাশিয়া। যে বৈঠকের দিকে চোখ থাকবে বিশ্বের। শেষ পর্যন্ত তালেবানের বিষয়ে কী অবস্থান নেয় রাশিয়া, সেটাই দেখার। এদিকে কয়েকদিন আগেই জাতিসংঘের মানবতা বিষয়ক সমন্বয় দপ্তর দাবি করেছিল, দ্রুত বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছে আফগানিস্তান। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে