আবারো মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতীয় ও চীনা সেনাবাহিনী। এই ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গত সপ্তাহে অরুণাচল সেক্টরে এই ফেস-অফ হয়। সংবাদ সংস্থা এএনআইকে এই বিষয়ে জানায় প্রতিরক্ষা ক্ষেত্রের একটি সূত্র।
এদিকে অরুণাচলের সীমান্ত নিয়ে চীন এবং ভারতের ভিন্ন দাবি রয়েছে। জানা গেছে, এই ফেস-অফ বেশ কয়েক ঘণ্টা চলে। পরে প্রটোকল অনুযায়ী এই বিবাদ মেটানো হয়। তবে এই সংঘর্ষে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।