শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১, ০৪:০৬:৩১

গভীর জঙ্গলে এক 'অজানা' রোগে সেই নেতার মৃত্যু, যার মাথার দাম ছিল ৫৭ লাখ টাকা

গভীর জঙ্গলে এক 'অজানা' রোগে সেই নেতার মৃত্যু, যার মাথার দাম ছিল ৫৭ লাখ টাকা

ভারতের মা'ওবা'দীদের অন্যতম শীর্ষ নেতা আক্কিরাজু হরগোপাল ওরফে রামকৃষ্ণ মারা গেছেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ছত্তিশগড়ের দক্ষিণ বস্তার এলাকায় দণ্ডকারণ্যের গভীর জঙ্গলে এক অজানা রোগে তার মৃত্যু হয়। 

গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করে ভারতীয় পুলিশ। যদিও সিপিআই (মাওবাদী) দলের পক্ষ থেকে তাদের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সদস্য রামকৃষ্ণের মৃত্যুর খবরের সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। 

ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার সন্তান মা'ও'বাদী নেতা রামকৃষ্ণ জনপ্রিয় ছিলেন ‘আরকে’ নামে। তাকে জীব'ন্ত অবস্থায় ধ'রে দেওয়ার জন্য অন্ধ্রপ্রদেশ সরকার ৫০ লাখ রুপি (৫৭ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছিল।

২০০৪ সালে অন্ধ্রপ্রদেশের সেই সময়ের মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডি যখন মাওবাদীদের সঙ্গে শান্তি আলোচনা প্রক্রিয়া শুরু করেছিলেন, তখন মা'ওবা'দীদের পক্ষে সেই প্রক্রিয়ার নেতৃত্বে ছিলেন রামকৃষ্ণ। ২০০৩ সালে অন্ধ্রপ্রদেশের মুখমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর ওপর হামলা এবং ২০০৮ সালে বালিমেলায় হামলায় জড়িত আসামিদের একজন ছিলেন এ রামকৃষ্ণ। এ ছাড়াও রামকৃষ্ণ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যায় অসংখ্য হা'ম'লার মা'স্টারমা'ই'ন্ড ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে