মৃত্যুর পরও ইরাকে পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন এক প্রতিদ্বন্দ্বী। বাগদাদের একটি আসন থেকে জয়ী হয়েছেন গত আগস্টে মারা যাওয়া ওই প্রার্থী। ওই প্রার্থীর নাম আনসাম ম্যানুয়েল ইস্কান্দার। তিনি একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গত সপ্তাহে অনুষ্ঠিত হওয়া ওই নির্বাচনে তিনি পান ২ হাজার ৩৯৭টি ভোট। দেশটির খ্রিস্টান সম্প্রদায়ের জন্য বরাদ্দকৃত ৫টি আসনের মধ্যে একটিতে তার এ জয় আসে।
দুই মাস আগে মারা গেলেও নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে রাখা এবং জয়ে অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী তাদের ক্ষো'ভ প্র'কাশ করেছেন। ইস্কান্দারের ফেসবুক পেইজে তার পরিবারের পোস্ট করা একটি স্ট্যাটাসে নিশ্চিত করা হয় যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ আগস্ট মারা গেছেন।
ওই স্ট্যাটাসে মানুষের ক্ষো'ভের বিষয়েও আলোচনা করা হয়। জানানো হয়, ইস্কান্দারকে ‘অমর’ করে রাখতেই তাকে নির্বাচনে রাখা হয়েছে এবং তাদের বিশ্বাস, তারা যদি তাকে ভোটে না রাখত, তবে তাদের ভোটগুলো বৃথা যেত। পরিবার এ কথাও জো'র দিয়ে বলেছে যে, যদিও কেউ কেউ তার মৃত্যুর কথা জানত না, তবে সে নির্বাচিত হয়েছে, কারণ নির্বাচনী মাঠে সে প্র'ভাব ফে'লতে পেরেছিল। মানবতা ও তরুণদের পক্ষে অবস্থানের কারণেই তার এমন ফলাফল এসেছে। সূত্র : মিডলইস্ট মনিটর।