কলম্বিয়ায় যে মা'দক ব্যবসায়ীকে বহুদিন ধরে খোঁজা হচ্ছিল এবং যে দেশটির সবচেয়ে বড় অপ'রাধী চ'ক্রের প্রধান, সেই মা'দক সম্রাটকে অবশেষে ধ'রতে সক্ষম হয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার যৌথ বাহিনীর অভিযানে মা'দক সম্রাট দাইরো আন্তোনিও উসুগাকে গ্রেফতার করা হয়। যিনি অ্যাতোনিয়েল নামেই বেশি পরিচিত। তাকে ধ'রতে আইনশৃঙ্খলা বাহিনীর ৫০০ সদস্য ও ২২ হেলিকপ্টার নিয়ে অভিযান পরিচালনা করা হয়। ৫০০ সদস্যদের মধ্যে অধিকাংশ ছিলেন স্পেশাল ফোর্সের সদস্য।
প্রেসিডেন্ট ইভান ডুকে বলেন, ‘‘আমাদের দেশে চলতি শতকে মা'দকপাচারকারীদের উপর সবচেয়ে বড় আঘা'ত এটি। তিনি বলেন, অ্যাতোনিয়েল শুধু বিশ্বের সবচেয়ে বড় ত্রা'সসৃষ্টিকারী মা'দক সম্রাটই নয়, একজন হ'ত্যাকারীও যে পুলিশ, সেনা সদস্য এবং স্থানীয় অ্যা'ক্টিভি'স্টদের খু'ন করেছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট আরো বলেন, ‘‘তাকে গ্রেফতারে দেশটির সামরিক ইতিহাসে জ'ঙ্গলে সবচেয়ে বড় অভিযান পরিচালনা করা হয়।''
তাকে গ্রেফতারে এর আগেও একাধিক অভিযান চালিয়েছে পুলিশ। তবে সাফল্য এসেছে শনিবার। এদিন, আইনশৃঙ্খলা বাহিনীর ৫০০ সদস্য ২২ হেলিকপ্টার নিয়ে অভিযান পরিচালনা কররে তাকে ধ'রতে সক্ষম হয়।
সূত্র: ডয়েচে ভেলে।