ল্যান্ডমাইন বিস্ফোরণে কাশ্মীর সীমান্তে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৩ জয়ান। ঘটনাটি জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় নওশেরা-সুন্দরবনি সেক্টরে। জানা যায়, আচমকাই এক ল্যান্ডমাইন বিস্ফোরণের ফলেই তাঁদের মৃত্যু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দুই শহিদ জওয়ানের মধ্যে একজন সেনা আধিকারিক ও অন্যজন সেনাকর্মী। আহতদের দ্রুত সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা সংকটজনক।
এদিকে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, ওই এলাকায় জঙ্গি অনুপ্রবেশ আটকাতে মাটিতে সারি দিয়ে ল্য়ান্ডমাইন পুঁতে রাখা হয়েছিল। শনিবার সেই ল্যান্ডমাইনের একটি ফেটে যাওয়াতেই মর্মান্তিক ঘটনাটি ঘটে যায়। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শহিদ দুই জওয়ানের নাম লেফটেন্যান্ট ঋষি কুমার ও মনজিৎ সিং।