সোমবার, ০১ নভেম্বর, ২০২১, ১০:৪০:০৪

মারিব প্রদেশে মসজিদে মিসাইল হামলা, শিশুসহ অন্তত ২৯ জন হতাহত

মারিব প্রদেশে মসজিদে মিসাইল হামলা, শিশুসহ অন্তত ২৯ জন হতাহত

এবার ইয়েমেনের মারিব প্রদেশে একটি মসজিদ ও ধর্মীয় বিদ্যালয়ে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়েছে। নারী ও শিশুসহ অন্তত ২৯ জন হতাহত হয়েছে উক্ত হামলায়। সোমবার (১ নভেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

তাদের দেওয়অ প্রতিবেদনে বলা হয়, এই হামলায় দুইটি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয় বলে জানিয়েছে প্রদেশটির গভর্নর অফিস। ধারণা করা হচ্ছে এটা হুথি বিদ্রোহীদের কাজ। তবে তারা বা অন্য কেউ এখনো এই হামলার দায় স্বীকার করেনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে