সোমবার, ০১ নভেম্বর, ২০২১, ১১:৫৩:১২

আজানরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

আজানরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

আজানরত অবস্থায় মৃত্যুবরণ করলেন এক বুজুর্গ মুয়াজ্জিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফজরের আযান দিতে দিতে মারা গেলেন আলহাজ হাসানি নামের ঐ মিসরীয় মুয়াজ্জিন।

ফজরের নামাজের আজানরত অবস্থায় আলহাজ হাসানি নামের মিসরী এক বুজুর্গ মুয়াজ্জিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এমন সুন্দর ব্যতিক্রমী অবস্থায় ইন্তেকালের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ ইতিবাচক আলোচনার সূত্রপাত হয়েছে।

আর এমন মৃত্যুকে নেটিজনরা ইতিবাচক হিসেবে দেখছেন। মারা যাওয়া এই মুয়াজ্জিনের জন্য দোয়া করার পাশাপাশি নিজেদেরও যেন দুনিয়া থেকে এমন ‘খাতেমাহ বিল-খাইর’ তথা উত্তম বিদায় হয়, সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন।

এই ব্যাপারে সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম আলআরাবিয়া জানিয়েছে, মিসরের আল-মানুফিয়া জেলার আল-বাজাউর এলাকার একটি মসজিদে শুক্রবার (২৯ অক্টোবর) এমনটি ঘটে। আজানের ‘হাইয়া আলাস সালাহ’ তথা ‘নামাজের জন্য এসো’ - এই অংশটুকু বলা শেষ হওয়ার পর মুয়াজ্জিন আলহাজ হাসানির ইন্তেকাল হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে