সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি ভে'ঙে বেরিয়ে আসেন। এ পদক্ষেপের জন্য ক্ষমা চাইলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, 'আগের প্রশাসনের এই পদক্ষেপের জন্য প্রেসিডেন্ট হিসেবে আমি খুবই লজ্জিত।' গতকাল সোমবার গ্লাসগোয় জলবায়ু সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, 'আমার কাছে মনে হয়েছে আমার ক্ষমা চাওয়া উচিত নয় তবুও আমি ক্ষমা চাইব। কারণ ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে গিয়ে আমাদেরকে পেছনে নিয়ে গেছে।' 'আমরা বিশ্ব ইতিহাসের পরিবর্তনের একটি জায়গাতে দাঁড়িয়ে আছি।' তিনি জানান, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ল'ড়াই করা আমাদের নৈতিক এবং অর্থনৈতিক দায়িত্ব। সূত্র: বিজনেস ইনসাইডার।