তুরস্কের সবচেয়ে মেধাসম্পন্ন প্রেসিডেন্ড হিসেবে রিসেপ তাইয়্যিপ এরদোগানকে মনে করা হয়। তিনি প্রায় দুই দশক ধরে দেশটি শাসন করছেন। ২০০৩ থেকে ২০১৪ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। এরপর থেকে তিনি দেশটির প্রেসিডেন্ট। ৬৭ বছর বয়সি এরদোগানের স্বাস্থ্যগত বিষয় নিয়ে তার ভক্তদের রয়েছে নানা কৌতূহল।
এদিকে এরদোগানের স্বাস্থ্য নিয়ে যখন গুজব ছড়িয়ে যায় তখন ভিডিওতে দেখা যায়, এরদোগান ব্যাপক চনমনে। তিনি ব্যাপক উদ্দীপনা নিয়ে মাঠে বাস্কেটবল খেলছেন। ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।