শনিবার, ০৬ নভেম্বর, ২০২১, ০২:৪১:০৬

আহমেদনগরের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! অগ্নিদগ্ধ হয়ে ১০ রোগীর মৃত্যু

আহমেদনগরের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! অগ্নিদগ্ধ হয়ে ১০ রোগীর মৃত্যু

ভয়াবহ অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের হাসপাতালে। শনিবার রাজ্যের আহমেদনগরের এক হাসপাতালের কোভিড ওয়ার্ডে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন ১০ রোগী। আরও একজন গুরুতর জখম। দমকলকর্মীদের প্রচেষ্টায় আগুন নেভানো গিয়েছে। কী করে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান থেকে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

জানা গিয়েছে, ওই কোভিড ওয়ার্ডে মোট ১৭ জন রোগী ভরতি ছিলেন। বাকিদের দ্রুত অন্য হাসপাতালের কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। জেলাশাসক ড. রাজেন্দ্র ভোঁসলে সাংবাদিকদের জানিয়েছেন, হাসপাতালটির কাঠামোর ‘ফায়ার অডিট’ করা হবে।-সংবাদ প্রতিদিন 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে