ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ তার দেশ থেকে সংখ্যালঘু ইহুদি নামধারী কিছু টাইগ্রে বি'দ্রো'হীদের সরিয়ে নেওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেতকে টেলিফোন করে প্রচ'ণ্ড ক্ষো'ভ প্রকাশ করেছেন। তিনি বলেন, তার দেশ থেকে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল সংখ্যালঘু ইহুদি নামধারী যেসব মানুষকে স'রিয়ে নিয়েছে তারা আসলে টাইগ্রে বি'দ্রো'হী এবং যু'দ্ধাপরাধী।
বার্তা সংস্থা আল-কুদস আল-আরাবি জানিয়েছে, টেলিফোনালাপে আবি আহমেদ ব্যাপকভাবে উত্তে'জিত হয়ে যান এবং বেনেতের সঙ্গে ধ'মকের সুরে কথা বলেন। তিনি বলেন, যাদের অভিবাসনের নামে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে তারা টাইগ্রে গ'ণহ'ত্যায় জ'ড়িত ছিল। ইথিওপিয়ার আদালতে তাদের বিচার হওয়ার কথা রয়েছে। এ ধরনের যু'দ্ধাপরাধীদের ইসরায়েলে আশ্রয় দেয়ার জন্য তিনি ইহুদিবাদী প্রধানমন্ত্রীর তীব্র নিন্দা জানান। নিত্য নতুন ভিডিও দেখতে ক্লিক করুন এই লিংকে : সাবস্ক্রাইব করুন
একটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের ১৩ নম্বর টিভি চ্যানেল জানিয়েছে, গত বছর ইথিওপিয়ার যেসব ইহুদিকে ইসরায়েলে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে অন্তত চারজন টাইগ্রে গণহ'ত্যায় জড়িত বিদ্রোহী কর্মকর্তা। এর আগে ইসরায়েলি দৈনিক হারেতজ জানিয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনামলে যাদের টাইগ্রে অঞ্চল থেকে গোপনে ইসরায়েলে আনা হয় তাদের অনেকে ইহুদি ধর্মাবলম্বীই নয়। সূত্র : পার্সটুডে