কারাগারে বসে দীর্ঘদিনের সঙ্গী স্টেলা মরিসকে বিয়ে করার অনুমতি পেয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। বর্তমানে জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে বন্দি রয়েছেন।
শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০১১ সালে দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত আইনজীবী স্টেলা মরিসের সঙ্গে জুলিয়ান অ্যাসাঞ্জের পরিচয় হয়। তখন মরিস অ্যাসাঞ্জের আইনজীবী হিসেবে কাজ করতেন। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, বেলমার্শ কারা গভর্নর অন্য যেকোনো বন্দির আবেদনের মতো অ্যাসাঞ্জের আবেদন পর্যালোচনা করে বিয়ে করার অনুমতি দিয়েছেন। অ্যাসাঞ্জ এবং মরিস এখন কারাগারে বসেই আইন অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন। তবে বিয়ের সম্পূর্ণ খরচ তাদের নিজেদের বহন করতে হবে।
২০১৫ সালে সম্পর্কে জড়ানোর দুই বছর পর তারা বাগদান সম্পন্ন করেন। তখন অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। সেখানে থাকা অবস্থায় তাদের দুই পুত্র সন্তানের জন্ম হয়। সন্তানদের জন্মের সময় ভিডিও কলে যুক্ত হন অ্যাসাঞ্জ।
অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রের গো'পন নথি ফাঁ'সের দায়ে অভিযুক্ত। আফগান ও ইরাক যু'দ্ধ নিয়ে মার্কিন গো'পন ন'থি ফাঁ'সের অভিযোগে তার বিচার করতে চায় দেশটি।