শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ০৭:২২:৪৭

‘আমার মৃত্যুর জন্য শাশুড়ি দায়ী’

‘আমার মৃত্যুর জন্য শাশুড়ি দায়ী’

পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে শ্বশুরবাড়িতে অ'ত্যা'চার স'হ্য করতে না পেরে পূজা চন্দ (২০) নামে এক গৃহবধূ আ'ত্মহ'ত্যা করেছেন। মৃত্যুর আগে নিজের হাতে একটি সু'ই'সা'ই'ড নো'ট লিখে যান তিনি।

বুধবার সন্ধ্যায় শ্বশুরবাড়ির ঘর থেকেই ওই গৃহবধূর ঝু'ল'ন্ত দেহ উ'দ্ধার করা হয়। এরপর এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃ'ত্ ঘোষণা করেন। এঘটনায় বৃহস্পতিবার পূজার স্বামী সঞ্জয় চন্দকে এবং শাশুড়িকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। তাদের নামে ৩০৪(বি) ধারায় মামলা রুজু করা হয়েছে।  

হাসপাতালে পূজার হাতের তালুতে একটি সু'ই'সাই'ড নোট দেখা যায়। এতে লেখা, ‘আমার মৃত্যুর জন্য আমার শাশুরি দাই (শাশুড়ি দায়ী)। ইতি পূজা।’

পূজার বাবা জানান, বছরখানেক আগে ২০ বছরের পূজার সঙ্গে সঞ্জয়ের বিয়ে হয়। দীর্ঘদিন ধ'রে তার মেয়েকে অ'ত্যা'চা'র করত তার জামাই ও শাশুড়ি।  

পুলিশ সূত্রে জানা যায়, এক বছর আগে পূজার বিয়ে হয়। তবে তার শ্বশুরবাড়িতে অশা'ন্তি বিরাজ করছিল। পূজার হাতের তালুতে লেখা ছিল তার মৃত্যুর জন্য শাশুড়ি দায়ী। যৌতুকের জন্য শ্বশুরবাড়ি থেকে কোনো চাপ দেওয়া হচ্ছিল কি না, তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এক পুলিশকর্তা।  
সূত্র: আনন্দবাজার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে