ভারতের মণিপুরে মিয়ানমার সীমান্তের কাছে স'ন্ত্রা'সী হামলায় ভারতীয় সেনাবাহিনীর এক কর্নেল, তার স্ত্রী, ছেলে ও চার সৈনিক নিহত হয়েছে।
মণিপুরের চুরাচাঁদপুর জেলায় স্থানীয় সময় শনিবার সকাল ১০টার দিকে এই হা'মলার ঘটনা ঘটে। ওই হা'মলাকে ওই অঞ্চলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভ'য়া'ব'হ হা'মলা হিসেবে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এনডিটিভি জানিয়েছে, ৪৬ আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী শনিবার কাছের এক ক্যাম্পে যায়। ফিরে আসার সময় তার গাড়িবহরে হা'মলার ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ওই হা'মলার পেছনে মণিপুর ভিত্তিক স'ন্ত্রা'সী গো'ষ্ঠী পিপলস লিবা'রেশন আর্মি বা পিএলএ জ'ড়িত বলে ধারণা করা হচ্ছে। যদিও তাৎক্ষণিকভাবে কোনো গো'ষ্ঠী এই হা'মলার দায়িত্ব স্বী'কার করেনি বলে ওই সূত্র জানিয়েছে।
সেখানে থেমে থেমে গোলাগুলি চলছিল বলে পুলিশের এক সূত্র এনডিটিভিকে জানিয়েছে।