রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ১০:৫৬:৫৩

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ৬ দেশ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ৬ দেশ

ইরানের দক্ষিণাঞ্চলের হরমুজগান প্রদেশে শক্তিশালী ৬ দশমিক ৩ ও ৬ দশমিক ৪ মাত্রার জোড়া ভূমিকম্প আঘা'ত হেনেছে। ফলে দক্ষিণের এই প্রদেশের রাজধানী বন্দর আব্বাসে বেশ কিছু বাড়িঘর ধ্বং'স হয়েছে বলে দেশটির সরকারি সংবাদসংস্থা আইএসএনএ জানিয়েছে।

এদিকে, ইরানে আঘা'ত হানা এই ভূমিকম্প মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহ শহর, কাতার, বাহরাইন, ওমান এবং সৌদি আরবেও অনুভূত হয়েছে বলে খবর দিয়েছে খালিজ টাইমস। আজ রোববার স্থানীয় সময় বিকেল ৩টা ৩৮মিনিটের দিকে ইরানের দক্ষিণের বন্দর আব্বাস শহর ভূমিকম্পে কেঁপে উঠেছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আইএসএনএ বলছে, ইরানে আঘা'ত হানা জোড়া ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৬ দশমিক ৩ ও ৬ দশমিক ৪। এতে বন্দর আব্বাসে বৈদ্যুতিক খুঁটি উপড়ে অন্তত একজনের প্রাণহা'নি ঘটেছে।

হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসের উত্তরপশ্চিমের ৫৪ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পের এই উৎপত্তিস্থল দুবাই শহর থেকে ২৭৮ কিলোমিটার উত্তরে, বলছে খালিজ টাইমস।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলছে, রোববারের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। বন্দর আব্বাসের ৫৪ কিলোমিটার উত্তরপশ্চিমে ভূপৃষ্টের প্রায় ১০ কিলোমিটার গভীরে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পটি অগভীর হওয়ায় দেশটিতে ক্ষয়ক্ষতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) ও ইরানের সরকারি টেলিভিশন বলছে, রোববার ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বন্দরনগরী বন্দর আব্বাসে সাড়ে ৬ মাত্রার ভূমিকম্প আঘা'ত হেনেছে। প্রথমদিকে এই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ১ বলা হলেও হালনাগাদ তথ্যে সেই মাত্রা বাড়িয়েছে ইএমএসসি।

আইএসএনএ বলছে, ইরানে আঘাত হানা এই ভূমিকম্পে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবু ধাবির পাশাপাশি কাতার, বাহরাইন, ওমানের কিছু অংশ এবং সৌদি আরবও কেঁ'পেছে। বন্দর আব্বাসে বেশ কিছু বাড়িঘর ধ্বং'সের খবর পাওয়া গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে