৯০ বছরের অসহায় এই বৃদ্ধের জন্য যা করলেন পুলিশকর্তা তাতে স্যালুট জানাবেন! রীতিমতো ডাকাতি ও মারধর করে বাড়ি থেকে এক লক্ষ টাকা নিয়ে গিয়েছিল আব্দুল রহমানের। ওটাই ছিল তাঁর সারা জীবনের সঞ্চয়। ছোলা, বাদাম বিক্রি করে তিল তিল করে সেই টাকা আব্দুল জমিয়ে রেখেছিলেন শেষ জীবনের জন্য। তা চুরি হয়ে যাওয়ায় ভীষণ ভাবে মুষড়ে পড়েছিলেন বছর নব্বইয়ের আব্দুল।
বোহরি কাদাল এলাকার বাসিন্দা আব্দুলের আত্মীয়-স্বজন বলতে কেউ নেই। বাড়িতে তিনি একাই থাকেন। ছোলা, বাদাম বিক্রি করে যা আয় হয় তা দিয়েই দিন চালান। এ ভাবে এক লক্ষ টাকা জমিয়ে বাড়িতেই রেখেছিলেন তিনি। কিন্তু গত শনিবার বাড়িতে ডাকাত ঢুকে তাঁকে মারধর করে সেই টাকা নিয়ে চম্পট দেয়।