রবিবার, ২১ নভেম্বর, ২০২১, ০৭:০৮:৩৭

প্রিয় শিক্ষকের স্মরণে কবরের পাশে কোরআন তেলাওয়াত করছে শিক্ষার্থীরা

প্রিয় শিক্ষকের স্মরণে কবরের পাশে কোরআন তেলাওয়াত করছে শিক্ষার্থীরা

প্রিয় শিক্ষককে কী ভুলা যায়। শিক্ষকরা তো দ্বিতীয় বাবার মতো। আর যদি প্রিয় শিক্ষক মারা যান তাহলে শিক্ষার্থীদের মনে বড় দাগ কাটা স্বাভাবিক।
প্রিয় শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা ভাষায় প্রকাশের মতো নয়। জীবনের নানা পর্যায়ে এ ভালোবাসা প্রকাশের সুযোগ পান অনেক শিক্ষার্থী। আবার কোনো কোনো শিক্ষককে ভালোবাসার কথা বলার আগেই পরকালে পাড়ি জমান। কিন্তু ইহকাল বা পরকাল প্রিয় শিক্ষক যেখানেই থাকুন না কেন তার প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা থাকবে সব সময়।

শিক্ষকের প্রতি ভালোবাসার ভাবাবেগপূর্ণ ঘটনা ঘটেছে মিসরের একটি স্কুলে। প্রিয় শিক্ষিকাকে সম্মাননা জানাতে কবরের পাশে পবিত্র কোরআন তিলাওয়াত করেছেন স্কুলের শিক্ষার্থীরা। হুয়াইদা আবদুল আজিম মুখতার মিসরের উত্তরাঞ্চলীয় কালইউবিয়ার তুখ গ্রামের কাফর রিজালাত মাধ্যমিক স্কুলের খুবই জনপ্রিয় শিক্ষক ছিলেন।

কয়েক দিন আগে তিনি মারা যান। কিন্তু শিক্ষার্থীদের প্রতি তাঁর মমতাবোধ, ভালোবাসা ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তাকে জনপ্রিয় করে তুলে। ক্লাসের আগে প্রিয় শিক্ষকের কবরে গিয়ে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া পাঠ করে শিক্ষার্থীরা তাকে স্মরণ করেন।

কবরের পাশে শিক্ষার্থীদের সমবেত হওয়ার দৃশ্য সবার মধ্যে ভাবাবেগ তৈরি করে। প্রিয় শিক্ষকের ভালোবাসা শিক্ষার্থীদের পাশাপাশি কাঁদিয়েছে সাধারণ মানুষকেও। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এমন বেদনাবিধুর ছবি প্রচার হয়। সবাই ওই শিক্ষকের জন্য কল্যাণ কামনা করেন। সূত্র : আল জাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে