সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ১১:১২:৫০

টিভি নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ, সাংবাদিক ও উপস্থাপিকাদেরও হিজাব পরার নির্দেশ তালেবানের

টিভি নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ, সাংবাদিক ও উপস্থাপিকাদেরও হিজাব পরার নির্দেশ তালেবানের

পুরো আফগানিস্তান জুড়ে চলছে এখন তালেবানের শাসন। দেওয়া হচ্ছে নতুন নতুন আদেশ ও নির্দেশনা। এদিকে তালেবান সরকারের জারি করা নতুন নির্দেশনা অনুযায়ী টেলিভিশন নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে। সেই নারী সাংবাদিক ও উপস্থাপিকাদেরও হিজাব পরার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার এই আট দফা নির্দেশ জারি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

ইসলামি আইনকে অমান্য করে বা আইনের বিরুদ্ধে যায় এমন সিনেমা, কমেডি ও বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচার না করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে পুরুষদের সঠিক পোশাক পরা না থাকলে তা স্ক্রিনে দেখানোর জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও অন্যান্য শ্রদ্ধেয় ব্যক্তিবর্গর্কে পর্দায় চিত্রিত করার মতো বিষয়ে পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মুখপাত্র আকেফ মুফাজের জানান, এগুলো মত প্রকাশের স্বাধীনতার ওপর বিধিনেষধ নয় বরং কয়েকটি সাধারণ নীতি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে