বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর, ২০২১, ০১:৩৯:২০

বিজেপি ‘নিষ্ঠুর ও অগণতান্ত্রিক’ দল: মমতা

বিজেপি ‘নিষ্ঠুর ও অগণতান্ত্রিক’ দল: মমতা

বলিউড সুপারস্টার শাহরুখ খান প্রতিহিংসার শিকার বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাই সফরকালে বুধবার (১ ডিসেম্বর) তিনি এ কথা বলেন। মমতার সঙ্গে আলোচনায় যোগ দিয়েছিলেন একঝাঁক বলিউড তারকা। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, রাজনৈতিক নেতা, আন্দোলনকর্মী ও সাবেক বিচারপতিদের সাথে এক আলাপচারিতায় এ কথা বলেন মমতা। এ সময় বিজেপিকে ‘নিষ্ঠুর ও অগণতান্ত্রিক’ দল অভিহিত করে মমতা সামনে এগিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আলাপচারিতায় উপস্থিত থাকা বলিউড পরিচালক মহেশ ভাটকে মমতা বলেন, মহেশজি, আপনিও তো প্রতিহিংসার শিকার হয়েছেন, শাহরুখ খানও প্রতিহিংসার শিকার হয়েছে। যদি আমরা জিততে চাই, তাহলে আমাদের লড়াই করতে হবে এবং নিজেদের কথা প্রকাশ্যে বলতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে