শুক্রবার, ০৩ ডিসেম্বর, ২০২১, ০৮:২৯:২৭

এক বিশেষ ধরনের ‘সুপার পটেটো’ তৈরি করলেন আমেরিকার বিজ্ঞানীরা

এক বিশেষ ধরনের ‘সুপার পটেটো’ তৈরি করলেন আমেরিকার বিজ্ঞানীরা

বিশ্ব উষ্ণায়নে অতিরিক্ত তাপমাত্রাতেও যাতে খাদ্যশস্য উৎপাদন স্বাভাবিক থাকে তা নিয়ে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। তারই ফল মিলল এবার। এক বিশেষ ধরনের আলুর প্রজাতি তৈরি করে ফেললেন আমেরিকার বিজ্ঞানীরা। যার নাম দেওয়া হয়েছে ‘সুপার পটেটো’ ।

আমেরিকার মাইন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সুপার পটেটো তৈরি করেছেন। অতিরিক্ত তাপমাত্রাতেও এই আলু উৎপাদন করা যাবে। জলবায়ুর পরিবর্তন এই ধরনের আলুর গুণমানে প্রভাব ফেলতে পারবে না।

খাদ্যশস্য বিজ্ঞানী অধ্যাপক গ্রেগোরি পোর্টার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বাড়তে থাকা তাপমাত্রা ও কঠিন জলবায়ু ভবিষ্যতে খাদ্যশস্যের গুণমানের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। এর ফলে বিভিন্ন রকম অসুখও দেখা দিতে পারে।

অধ্যাপক পোর্টার বলেন, অতিরিক্তি বৃষ্টিপাত, বন্যা পরিস্থিতি আলু উৎপাদনের পক্ষে প্রতিকূল। এর ফলে কোনওভাবে আলু ফলানো গেলেও তা হবে সাধারণ আলুর তুলনায় নিম্নমানের। আমাদের যদি আগের মতোই আলু উৎপাদন চালিয়ে যেতে হয়, তবে জলবায়ু পরিবর্তন স'হ্য করতে পারে এমন প্রজাতির আলুর প্রজাতি তৈরি করতে হবে। সেজন্যই ‘সুপার পটেটো’ তৈরি করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে