শনিবার, ০৪ ডিসেম্বর, ২০২১, ১১:৪১:২৪

ব্যাপক প্রস্তুতি, সরিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার মানুষকে

ব্যাপক প্রস্তুতি, সরিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার মানুষকে

ধেয়ে আসছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ। যার কবল থেকে রক্ষায় ইতিমধ্যে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এরই অংশ হিসেবে ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূলীয় অঞ্চল থেকে ৫৪ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। স্কুলসহ বিভিন্ন জায়গায় ১৯৭টি ত্রাণ শিবির খুলেছে প্রশাসন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড় জাওয়াদ আজ শনিবার উত্তর অন্ধ্র প্রদেশে আঘাত হানতে পারে। এমন অবস্থায় ঝড়ের তাণ্ডব থেকে রক্ষায় ব্যাপক প্রস্তুতি নিতে দেখা গেছে রাজ্য সরকারকে। রাজ্যের উপূকলবর্তী জেলা শ্রীকাকুলাম থেকে ১৫ হাজার ৭৫৫ জন, ভিজিয়ানগরামের এক হাজার ৭০০ এবং বিশাখাপত্তনম থেকে সাড়ে ৩৬ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে