রবিবার, ০৫ ডিসেম্বর, ২০২১, ১০:৩৩:৩২

স্মার্টফোনের উপরও ডিসকাউন্ট, iPhone ও Realme সহ নানাবিধ পছন্দের প্রোডাক্টে ছাড়

স্মার্টফোনের উপরও ডিসকাউন্ট, iPhone ও Realme সহ নানাবিধ পছন্দের প্রোডাক্টে ছাড়

গত শনিবার (৪ই ডিসেম্বর) থেকে শুরু হয়েছে Flipkart Big Bachat Dhamaal (ফ্লিপকার্ট বিগ বাচত ধামাল) সেল। আগামী ৬ তারিখ অবধি এই সেল লাইভ থাকবে; আর ক্রেতারা সেলের দরুন নানাবিধ পছন্দের প্রোডাক্ট ছাড়ে কিনে সাশ্রয় করতে পারবেন। উল্লেখ্য, গত মাসেও এই ‘Big Bachat Dhamaal’ সেলের আয়োজন করেছিল Flipkart, যাতে ইলেকট্রনিক্স প্রোডাক্টের ওপর তেমন অফারের প্রাধান্য না থাকলেও, গৃহস্থালির জিনিস এবং ফ্যাশন আইটেম সস্তায় কেনার সুযোগ মিলেছিল। তবে এবার স্মার্টফোনের উপরও ডিসকাউন্ট পাওয়া যাবে। এই সেলের প্রচারের জন্য Flipkart ‘অনুপমা’ সিরিয়ালের মুখ্য অভিনেত্রীকে বেছে নিয়েছে।

ফ্লিপকার্টের মাইক্রোসাইট অনুযায়ী, তাদের ‘বিগ বাচত ধামাল’ সেলে একাধিক ব্র্যান্ড এবং প্রোডাক্টের ওপর ছাড় থাকবে। অন্যদিকে ইউজাররা ফ্রি ডেলিভারি, ইজি রিটার্নের মত বহু সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়া সকাল ৮টা থেকে মধ্যরাত্রি অবধি সময়ে প্রতি ঘন্টায় ‘লুট বাজার’ নামক সাশ্রয়ী অফার মিলবে। শুধু তাই নয়, রাত ১২টা, সকাল ৮টা এবং বিকেল ৪টেয় চলবে ‘ধামাল’ ও ‘কম্বো’ ডিল।

Flipkart Big Bachat Dhamaal সেলে ব্যাংক অফার সহ iPhone SE (2020) কেনা যাবে ২৫,৯৯৯ টাকায়, Realme Narzo 50A বিক্রি হবে ১০,৪৯০ টাকায়। এছাড়া Realme 8s 5G, Realme GT Master Edition, Realme 8i ব্যাংক কার্ড ক্যাশব্যাক অফারে যথাক্রমে ১৭,৯৯৯ টাকায়, ২১,৯৯৯ টাকায় ও ১২,৯৯৯ টাকায় পাওয়া যাবে। আবার Infinix Smart 5, Moto G60, Poco M3 Pro যথাক্রমে ৭,১৯৯ টাকায়, ১৬,৯৯৯ টাকায় ও ১৪,৪৯৯ টাকায় কেনা যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে