রবিবার, ০৫ ডিসেম্বর, ২০২১, ১২:১৭:৪৫

ভুল করে নিজেদের গ্রামবাসীর ওপর গুলি চালাল ভারতীয় বাহিনী, ১৪ জন নিহত

ভুল করে নিজেদের গ্রামবাসীর ওপর গুলি চালাল ভারতীয় বাহিনী, ১৪ জন নিহত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ১৩ জন বেসামরিক গ্রামবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর এক সদস্যও। সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের সময় ‘ভুল করে’ বিদ্রোহী ভেবে ভারতীয় নিরাপত্তা বাহিনী গ্রামবাসীদের ওপর গুলি চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে।

রোববার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি। বিদ্রোহী ভেবে ‘ভুল করে’ নিরাপত্তা বাহিনীর চালানো গুলিতে ওই গ্রামবাসীরা নিহত হন বলে দাবি করা হয়েছে।

সংবাদমাধ্যমগুলো বলছে, নাগাল্যন্ডের মন জেলায় ওটিং গ্রামে বিদ্রোহ বিরোধী অভিযান চালানোর সময় ভারতীয় নিরাপত্তা বাহিনী স্থানীয় গ্রামবাসীদের ওপর গুলি চালায়। এতে ওই গ্রামের কমপক্ষে ১৩ বাসিন্দা নিহত হন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর এক জওয়ানেরও মৃত্যু হয়েছে। গ্রামটি মিয়ানমার সীমান্তে অবস্থিত। নাগাল্যান্ডের মন জেলার সাথে মিয়ানমারের বিশাল সীমানা রয়েছে।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবাদ প্রতিরোধে নাগাল্যান্ডের তিরু-ওটিং রোডে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেই সময় স্থানীয় গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়ে নিরাপত্তা বাহিনী। একপর্যায়ে নিরাপত্তা বাহিনী গুলিবর্ষণ শুরু করে। গুলিতে গ্রামবাসীরা নিহত হলে উত্তেজনা আরও বেড়ে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে