রবিবার, ০৫ ডিসেম্বর, ২০২১, ০৭:২৬:০৩

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

শক্তিশালী ভূমিকম্প আঘা'ত হানলো ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশে। আজ রবিবার ভোরে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘা'ত হেনেছে। তবে এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

রবিবার স্থানীয় সময় সকাল ৬ টা ৪৭ মিনিটে ভূমিকম্প আঘা'ত হানে। মেলোনগুয়ানি শহর থেকে ১৪৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্পের কেন্দ্রস্থল, ভূমিকম্পের উৎপত্তিস্থল সমুদ্রতলে ভূগর্ভের ১৫৭ কিলোমিটার গভীরে।

আবহাওয়া, জলবায়ূ ও ভূপদার্থবিদ্যা বিভাগের ভূমিকম্প ও সুনামি দফতরের প্রধান ডারিওনো জানান, উত্তর মালুকু প্রদেশের পার্শ্ববর্তী মোরোতাই দ্বীপমালায় ভূমিকম্পের তীব্রতা বেশী অনুভূত হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে