মঙ্গলবার, ০৭ ডিসেম্বর, ২০২১, ১১:২৭:১১

সু চির কারাদণ্ডের মেয়াদ কমানোর ঘোষণা

সু চির কারাদণ্ডের মেয়াদ কমানোর ঘোষণা

মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের উপদেষ্টা অং সান সু চির কারাদণ্ডের মেয়াদ কমানোর ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। 

উত্তেজনা সৃষ্টি এবং কোভিড-১৯ প্রটোকল লঙ্ঘনের মাধ্যমে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ভাঙার দায়ে সোমবার অং সান সু চির বিরুদ্ধে চার বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন জান্তার আদালত। পরে জান্তা সরকারের পক্ষ থেকে বলা হয়, চার বছরের বদলে সু চি-কে দুই বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে