মঙ্গলবার, ০৭ ডিসেম্বর, ২০২১, ০৭:০৪:৩৬

এবার উল্টো পথে হাঁটল আমিরাত, 'সাড়ে চার দিনে' সপ্তাহ!

এবার উল্টো পথে হাঁটল আমিরাত, 'সাড়ে চার দিনে' সপ্তাহ!

সপ্তাহে পাঁচ দিন নয়, সাড়ে চার দিন কাজ করলেই হবে। সরকারি কর্মচারীদের জন্য নতুন এই নিয়ম প্রণয়ন তরতে চলেছে সংযুক্ত আরব আমিরাত। গোটা বিশ্বে যেখানে সরকারি কর্মচারীরা সপ্তাহে পাঁচ দিন কাজ করে, সেখানে এবার উল্টো পথে হাঁটল আমিরাত। কর্মীদের স্বার্থে কাজের সময় কমানোর সিদ্ধান্ত নিল ইউএই সরকার। বিশ্বে এমন সিদ্ধান্ত এটাই প্রথম।

আজ মঙ্গলবার এ বিষয়ে সরকারি সংবাদপত্রে একটি বিবৃতি প্রকাশ করে আমিরাত সরকার জানায়, ২০২২-এর ১ জানুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। সোম থেকে বৃহস্পতিবার ৮ ঘণ্টা কাজ করতে হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আর শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ করলেই হবে।

অর্থাৎ, শুক্রবার দুপুরের পর থেকে রবিবার পর্যন্ত টানা আড়াই দিন ছুটি পাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের সরকারি কর্মীরা। সূত্র : আলজাজিরা, ইসনাইডার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে