তামিলনাড়ুর কুন্নুরে এক জঙ্গলে দুর্ঘটনার মুখে পড়ল সেনা চপার। চপারে ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াত , তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং ব্রিগেডিয়ার পদমর্যাদার একজন আধিকারিক-সহ কয়েকজন ছিলেন বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। দু’জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সেনা অফিসাররা দ্রুত এলাকায় পৌঁছেছেন। সংবাদ সংস্থা এএনআইকে তাঁরা জানিয়েছেন, স্থানীয়রা দু’টি দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। দু’টি দেহই ৮০ শতাংশই পুড়ে গিয়েছে। খাদের মধ্যে কয়েকজনকে পড়ে থাকতে দেখা গিয়েছে। দ্রুত তাঁদের উদ্ধার করে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ সেনার। -সংবাদ প্রতিদিন