বুধবার, ০৮ ডিসেম্বর, ২০২১, ০৬:০০:৪৩

ভারতীয় সেনার সর্বাধিনায়কের মৃত্যুর গুঞ্জন, হেলিকপ্টারে থাকা ১৪ জনের মধ্য ১৩ জনেরই মৃত্যু

ভারতীয় সেনার সর্বাধিনায়কের মৃত্যুর গুঞ্জন, হেলিকপ্টারে থাকা ১৪ জনের মধ্য ১৩ জনেরই মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ুর নীলগিরির দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনা ঘটার পর আহত সেনাকর্তাদের উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গেছে, ওই হেলিকপ্টারেই ছিলেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ তথা সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াত। 

নীলগিরির কালেক্টর জানিয়েছেন, হেলিকপ্টার দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুর কুন্নুরে দুর্ঘটনায় সেনার হেলিকপ্টার। জঙ্গলের মধ্যে হেলিকপ্টার ভেঙে পড়ে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। হেলিকপ্টারে ছিলেন সেনার কর্মকর্তারা। ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াতসহ ১৪ জন ছিলেন। নীলগিরির কালেক্টর জানিয়েছেন, তার মধ্য দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। তবে এখনও পর্যন্ত বিপিন রাওয়াতের অবস্থা নিয়ে সরকারি বিবৃতি মেলেনি। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, ডিএনএ পরীক্ষায় নিশ্চিত না হওয়া পর্যন্ত বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে সরকারি বিবৃতি দেবে না বলে জানিয়েছে সরকার। 

বুধবার বেলা ১২টা ৪০ মিনিট নাগাদ তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরির জঙ্গলে ভেঙে পড়ে ওই কপ্টারটি। তাতে ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ তথা সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়ত। ছিলেন তার স্ত্রী মধুলিকাও। হেলিকপ্টারের মোট ১৪ জন সওয়ারির মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায়। এমন দৃশ্য দেখে হতচকিত প্রত্যক্ষদর্শীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে