বুধবার, ০৮ ডিসেম্বর, ২০২১, ০৬:৪৭:১৪

ভারতের সেনা সর্বাধিনায়ক আর নেই, হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু

ভারতের সেনা সর্বাধিনায়ক আর নেই, হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : চেষ্টা করেও শেষরক্ষা হলো না। ভারতের তামিলনাড়ুর নীলগিরির দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল ভারতের সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের। মৃত্যু হয়েছে সেনা হেলিকপ্টারে থাকা আরও ১২ জনেরও। শোকবার্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেন, সিডিএস জেনারেল বিপিন রাওয়াত এবং তার স্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত।

দুর্ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় বিপিন রাওয়াতকে উদ্ধার করা হয়। তার শরীরে ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। ওয়েলিংটন সেনা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেনা সর্বাধিনায়কের চিকিৎসার জন্য ৬ সদস্যের মেডিক্যাল টিমও তৈরি হয়। কিন্তু শেষরক্ষা হল না। প্রয়াত হলেন সস্ত্রীক বিপিন রাওয়াত। 

ভারতের তামিলনাড়ুর নীলগিরির দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনা ঘটার পর আহত সেনাকর্তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। জানা গেছে, ওই হেলিকপ্টারেই ছিলেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ তথা সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াত। 

নীলগিরির কালেক্টর জানিয়েছেন, হেলিকপ্টার দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুর কুন্নুরে দুর্ঘটনায় সেনার হেলিকপ্টার। জঙ্গলের মধ্যে হেলিকপ্টার ভেঙে পড়ে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। হেলিকপ্টারে ছিলেন সেনার কর্মকর্তারা। ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াতসহ ১৪ জন ছিলেন। নীলগিরির কালেক্টর জানিয়েছেন, তার মধ্য দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। 

বুধবার বেলা ১২টা ৪০ মিনিট নাগাদ তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরির জঙ্গলে ভেঙে পড়ে ওই কপ্টারটি। তাতে ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ তথা সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়ত। ছিলেন তার স্ত্রী মধুলিকাও। হেলিকপ্টারের মোট ১৪ জন সওয়ারির মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায়। এমন দৃশ্য দেখে হতচকিত প্রত্যক্ষদর্শীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে