আন্তর্জাতিক ডেস্ক : বাজারে আসছে একটি ইলেকট্রিক সাইকেল, যে সাইকেলের ক্ষমতা এক চার্জে ১০০ কিলোমিটার চলার। এমনই দাবি করেছে নেক্সেজু মোবিলিটি নামে ভারতীয় এক সংস্থা। এই সাইকেলে থাকবে বিএলডিসি ২৫০ ওয়াট-এর ৩৬ ভোল্টের মটোর। এটিতে রয়েছে প্যাডেল অ্যাসিস্ট মোড।
এক বার চার্জে এটি চলতে পারে ১০০ কিলোমিটার। এটির সর্বোচ্চ গতি হতে পারে ২৫ কিলোমিটার। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ই-সাইকেলে এতটা রাস্তা যাওয়ার সুযোগ কেউ করে দেয় না। মনে করা যাচ্ছে, এর ফলে সাধারণ মানুষের মধ্যে ই-সাইকেল কেনার তৎপরতা বৃদ্ধি পাবে। আগামী দিনে জ্বালানির ঘাটতিও অনেকটা কমাবে। বিশেষজ্ঞদের মতে এটির দাম হতে পারে ৪০ থেকে ৫০ হাজার টাকা মধ্যে।