তামিলনাড়ুতে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ১৪ জনকে বহনকারী সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত নিহত হয়েছেন। তার স্ত্রীসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। বুধবারের দুর্ঘটনার এমনই বিবরণ দিচ্ছেন প্রত্যক্ষদর্শীরা।
কৃষ্ণস্বামী নামে কুন্নুরের এক বাসিন্দা বলছেন, ‘প্রথমে একটা কানফাটানো আওয়াজ শুনতে পেলাম। ঘর থেকে বাইরে বেরিয়ে আসতেই দেখতে পেলাম, হেলিকপ্টারটি প্রচ'ণ্ড গতিতে প্রথমে একটি গাছে ধা'ক্কা মা'রল। তার পরই দেখতে পেলাম একটা আগুনের গো'লা। পরমুহূর্তেই সেটা সজো'রে আরও একটি গাছে ধা'ক্কা মা'রল। দেখলাম, দুর্ঘটনাগ্রস্ত ওই কপ্টারটি থেকে দু’তিন জন বেরিয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু তাদের গোটা শরীরই পু'ড়ে গিয়েছে তত ক্ষণে।’
কৃষ্ণস্বামী আরো বলছেন, ‘এর পর আমি লোকজনকে ডেকে আনি। আমরা সাহায্য করার চেষ্টা করি। দমকল এবং পুলিশকেও খবর দেয়া হয়।’
এমন ভয়াবহ দুর্ঘটনা দেখে হকচকিত প্রত্যক্ষদর্শীরা। সূত্র : আনন্দবাজার পত্রিকা।