বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর, ২০২১, ০৬:০৮:০৭

২০০৮ সালের পর জন্ম নেওয়া কেউ আজীবন সিগারেট কিনতে পারবেন না

২০০৮ সালের পর জন্ম নেওয়া কেউ আজীবন সিগারেট কিনতে পারবেন না

২০০৮ সালের পর জন্ম দেওয়া কেউ আজীবন সিগারেট কিংবা অন্য কোনো তামাকজাত দ্রব্য কিনতে পারবেন না বলে আইন পাস করতে যাচ্ছে নিউজিল্যান্ড। বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

তরুণ প্রজন্মের কেউ যেন ধূমপানের মতো কুঅভ্যাস শুরু করতে না পারে সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. আয়েশা ভেরাল জানিয়েছেন। আগামী বছর থেকে নতুন আইন কার্যয়কর করা হবে বলে আশা করা হচ্ছে। 

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত ধূমপানের বিরুদ্ধে ক'ঠোর অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশের চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এর ফলে সিগারেট ও তামাকজাত দ্রব্যের ব্যবহার সীমিত হবে বলে আশা প্রকাশ করেছেন তারা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে