আন্তর্জাতিক ডেস্ক : স্বামীর ‘প্রেমিকা’কে রাস্তায় ফেলে হেলমেট দিয়ে মারলেন স্ত্রী। বৃহস্পতিবার এমনই দৃশ্যের সাক্ষী হলেন পশ্চিমবঙ্গের আসানসোলবাসী। স্বামীর ‘প্রেমিকা’কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ওই মহিলা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোল বার্নপুর রোডে পুলিশ লাইন এলাকায় একটি হোটেলে ছিলেন মোহনলাল নামে বার্নপুরের এক বাসিন্দা। তার সঙ্গে এক মহিলাও হোটেলে ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কিন্তু মোহনলালের স্ত্রী তার পিছু নিয়েছিলেন। হোটেলের ঘর থেকে তিনি মোহনলালকে তার প্রেমিকাসহ ধরে ফেলেন।
তাদের তিনি পুলিশের হাতে তুলে দেন। সেই সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখা গিয়েছে, স্বামীর ‘প্রেমিকা’কে পুলিশ নিয়ে যাওয়ার সময় পিছন থেকে তাকে হেলমেট দিয়ে মাথায় আঘাত করেন ওই মহিলা। এরপর ওই তরুণীকে রাস্তায় ফেলে পেটাতে থাকেন।