৩১ বছর বয়সী ইরাকি বংশোদ্ভূত মুসলিম নারী রিম আল-আবালি। সম্প্রতি তিনি জার্মানির মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। জার্মানির নতুন চ্যান্সেলর সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ওলাফ শোলজ তাকে জার্মানির অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রী হিসেবে মনোনীত করেছেন।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদেন জানা গেছে, রিম আল-আবালি জার্মানির ফেডারেল সরকারের অভিবাসন ও শরণার্থী বিষয়ক পদের মন্ত্রী হয়েছেন। এ বছর সোশ্যাল পার্টির প্রতিনিধি হিসেবে ও বুন্দেসটাগ এলাকার প্রতিনিধি হয়ে তিনি কাজ করবেন। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় হলো- অভিবাসী থেকে নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রী হওয়া প্রথম ব্যক্তি রিম আল-আবালি।
মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়ে রিম আল-আবালি উচ্ছ্বাস নিয়ে টুইট করে বলেছেন, প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য আমি ফেডারেল চ্যান্সেলর ওলাফ শোলজকে ধন্যবাদ জানাতে চাই। একীকরণের জন্য সম্মানবহ সংস্কৃতি এবং বৈচিত্র্য প্রচারের প্রয়োজন। আমি আমার দায়িত্ব পালনের জন্য উন্মুখ হয়ে আছি।