যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাঁচটি অঙ্গরাজ্যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে। স্থানীয় সময় শুক্রবার রাতে আঘাত হানা এ ঘূর্ণিঝড়ে কেনটাকি অঙ্গরাজ্যে কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা ১০০ জনেরও বেশি হতে পারে। এটিই রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে আখ্যায়িত করেছেন কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশেয়ার।
গভর্নর বেশিয়ার জানান, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মেফিল্ড শহরের একটি মোমবাতি কারখানা বিধ্বস্ত হয়। এতে বেশি হতাহতের ঘটনা ঘটে। উদ্ধারকারীরা ৪০ জনকে জীবিত উদ্ধার করেছেন। সেখানে আরও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।