রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ০৮:৩০:৩৯

ম্যারাডোনার ঘড়ি চোরের শ্বশুরবাড়িতে মিলল আরও অনেক কিছু!

ম্যারাডোনার ঘড়ি চোরের শ্বশুরবাড়িতে মিলল আরও অনেক কিছু!

আর্জেন্টিনার প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার ব্যবহৃত একটি হাতঘড়ি চুরি হয়েছিল দুবাই থেকে। এতদিন পর গতকাল সেটা ভারতের আসামে উদ্ধার করা হয়। অভিযুক্ত ওয়াজিদ হুসেন নামের ওই ব্যক্তি দুবাইয়ে ম্যারাডোনার বাড়িতে কাজ করতেন। ২০২১ সালের অগাস্ট মাসে তিনি ভারতে এসেছিলেন। এবার ওয়াজিদের শ্বশুরবাড়ি তল্লাশি চালিয়ে বেশি কিছু জিনিস পেয়েছে পুলিশ। সেই বস্তুগলোর সঙ্গে ম্যারাডোনার সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

শিবসাগর থানার পুলিশ সুপারিনটেন্ডেন্ট রাকেশ রোশনের বরাত দিয়ে 'টাইমস অব ইন্ডিয়া' জানিয়েছে, ওয়াজিদ হুসেনের শ্বশুরবাড়ি ত'ল্লাশি চালিয়ে আসাম পুলিশ জোড়া আইপ্যাড, একটি জ্যাকেট, একটি টি-শার্ট, ২ জোড়া জুতা, একটি খেলনা পুতুল, একজোড়া স্কোয়াশ ব়্যাকেট, একটি ঘড়ি, ৬টি লাইটার একটি ভ্যাসলিন এবং টুপি উদ্ধার করেছে। রাকেশ রোশন সাংবাদিকদের বলেন, 'ঘড়ি উদ্ধারের পর ত'ল্লাশি আরও জো'রদার করা হয়েছে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে