সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ০৩:২৫:০০

ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত

বিশ্বজুড়ে নিন্দা ও প্রতিবাদ সত্ত্বেও ফিলিস্তিনের উপর আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। আজ সোমবার ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষ চলাকালে দেশটির এক নাগরিক নিহত হয়েছেন। খবর এএফপি’র।

জানা গেছে, নিহত ব্যক্তির নাম জামিল আল-কায়াল। তার বয়স ৩১ বছর। নাবলুস নগরীর রাস আল-আইন এলাকায় সংঘর্ষ চলাকালে মাথায় গুলি লাগায় তিনি মারা যান। ফিলিস্তিনের নিরাপত্তা ও হাসপাতাল সূত্র এ খবর নিশ্চিত করেছে। 

এদিকে, একইদিনে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, সৈন্যদের সহযোগিতায় বিশেষ বাহিনীর সদস্যরা নাবলুসে সন্দেহভাজন একজনকে গ্রেফতার এবং আধা-স্বয়ংক্রিয় একটি অস্ত্র উদ্ধার করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে