আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ক্ষেপনাস্ত্রের নাম নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, পাকিস্তানে ভারত বিরোধী অনুভূতি কতটা শক্তিশালী। দেখা যাচ্ছে যারা ভারতকে আক্রমণ করেছিল তাদের নামে ওদের মিসাইলের নাম রাখা হয়েছে। যেমন ঘোরী, আবদালি ও গজনবি।
শনিবার ইন্ডিয়া গেটের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় হুঁশিয়ারি দিয়ে রাজনাথ আরও বলেন, পাকিস্তান মদদপুষ্ট সন্ত্রাসবাদীদের গোড়া থেকে উপড়ে ফেলতে সবরকমভাবে চেষ্টা চালাচ্ছে ভারতীয় বিমানবাহিনী। পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে ফের জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগ তুলেছেন ভারতের এই মন্ত্রী।