সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ০৪:৫৮:২৪

রাশিয়ায় স্কুলে ঢুকে ছাত্রের আ'ত্মঘা'তি বো'মা বি'স্ফোরণ!

রাশিয়ায় স্কুলে ঢুকে ছাত্রের আ'ত্মঘা'তি বো'মা বি'স্ফোরণ!

রাশিয়ার একটি অর্থোডক্স স্কুলের ১৮ বছর বয়সী একজন স্নাতক আজ সোমবার মস্কোর বাইরে একটি কনভেন্টে আ'ত্মঘা'তি বো'মা বি'স্ফো'রণে নিজেকে উ'ড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এ সময় অন্তত একজন কিশোর আহ'ত হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন ১৮ বছর বয়সী স্নাতক ভে'ডে'ন্সকি কন'ভেন্টে'র অ'র্থোড'ক্স জি'মনেসি'য়ামে প্রবেশ করে এবং আ'ত্মঘা'তি বো'মা বি'স্ফো'রণ ঘটায়। বিবৃতিতে আরো বলা হয়, মস্কোর দক্ষিণে সেরপুখভ শহরে এই হামলায় ১৫ বছর বয়সী একজন কিশোরও আহ'ত হয়েছেন। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই আ'ত্মঘা'তি ছাত্র বি'স্ফো'রণে মা'রা যায়নি।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, স্কুলের কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে এবং আরো কেও ক্ষতিগ্র'স্থ হয়েছে কি না সে সম্পর্কে তথ্য যাচাই করা হচ্ছে। বেশ কয়েকটি রুশ সংবাদ সংস্থা জানিয়েছে, হা'মলায় মোট সাতজন আহ'ত হয়েছে। মস্কোর প্রসিকিউটররা ঘটনাস্থলের একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তুষারপাতের মধ্যে কনভেন্টের বাইরে পুলিশ এবং অ্যাম্বুলেন্স দেখা গেছে। মস্কো থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে সেরপুখভ শহরে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে গোয়েন্দাদের পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির অপরাধ তদন্তকারী কমিটি। সূত্র: দ্য গার্ডিয়ান।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে