সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ০৫:০২:৩০

আমি ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছি : ওয়াসিম রিজভি

আমি ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছি : ওয়াসিম রিজভি

আন্তর্জাতিক ডেস্ক : ইসলাম ধর্ম ছাড়লেন করলেন ভারতের উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভি। সোমবার হিন্দু ধর্ম গ্রহণ করলেন তিনি। ইতিপূর্বে একাধিকবার ইসলাম ধর্মের বিভিন্ন পন্থা, কোরানের একাধিক ‘আয়াতের’ বিরোধিতা করেছিলেন তিনি। পালটা ওয়াসিমকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল। এবার ধর্মই বদলে ফেললেন তিনি।

এদিন স্বামী নরসিংহনন্দ ধর্মান্তকরণের সমস্ত নিয়মকানুন সম্পন্ন করেন। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের দাসনা দেবী মন্দিরে ধর্ম পরিবর্তনের পর রিজভির নাম হয়েছে জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী। ধর্ম বদলের পর ওয়াসিম বলেন, “প্রতি শুক্রবার আমার মাথার দাম বাড়ছে। আজ থেকে আমি ইসলাম ত্যাগ করলাম। হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করেছি।”

কিছুদিন আগে একটি ভিডিওতে শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ইচ্ছাপ্রকাশ করেছিলেন, তার মৃত্যুর পর তাকে কবর না দিয়ে হিন্দু রীতি মেনে যেন দাহ করা হয়। এইসঙ্গে মৃত্যুর পর তার দেহ হিন্দু বন্ধুদের হস্থান্তর করারও আবেদন জানিয়ে রেখেছেন তিনি। এরপর আজ সরাসরি ওয়াসিম রিজভি থেকে জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী হলেন শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে