মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ০৮:১৯:৫৯

ভয়াভয় যুদ্ধের আশঙ্কা, সামরিক মহড়ার নামে হামলা চালাতে পারে চীন

ভয়াভয় যুদ্ধের আশঙ্কা, সামরিক মহড়ার নামে হামলা চালাতে পারে চীন

আন্তর্জাতিক ডেস্ক : বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে এসেছে চীন । তবে বেজিংয়ে ক্ষমতার আসনে শি জিনপিং বসার পর থেকেই আরও আগ্রাসী হয়ে উঠেছে কমিউনিস্ট দেশটি। এবার সামরিক মহড়ার নামে হামলা চালাতে পারে চীন। যুদ্ধের আশঙ্কা উসকে এমনটাই দাবি করেছে তাইওয়ান।

দ্বীপরাষ্ট্রটির দাবি, সমুদ্রে প্রশিক্ষণের আড়ালে তাদের এলাকা দখল করার ছক কষছে বেইজিং। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, চীনা আগ্রাসন নিয়ে সতর্কবার্তা জারি করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রনালয়। সেখানে বলা হয়েছে, সামরিক মহড়ার নামে তাইওয়ানের জলসীমার কাছে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ জায়গায় হাজার হাজার সেনা মোতায়েন করতে পারে চীন এবং সুযোগ বুঝে হামলা চালাতে পারে তারা। 

একইসঙ্গে, প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে নৌবহর পাঠিয়ে তাইওয়ানকে ঘিরে ফেলার চেষ্টা করতে পারে চীন। তারপর, আচমকা প্রচণ্ড মিসাইল হামলা চালিয়ে দ্বীপরাষ্ট্রটির সৈকতে নেমে আসতে পারে হাজার হাজার চীনা সেনা। এদিকে, কৌশলগত জায়গাগুলিতে পালটা হামলার জন্য প্রস্তুতি তইওয়ানের সেনা। পাশাপাশি, চীনের গতিবিধির উপর কড়া নজর রাখছে আমেরিকা ও জাপান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে