বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ০৯:১২:২২

৯৯টি মসজিদে অভিযান চালিয়ে ২১ বন্ধ করে দিল ফ্রান্স

৯৯টি মসজিদে অভিযান চালিয়ে ২১ বন্ধ করে দিল ফ্রান্স

চরমপন্থা ছড়ানোর অভিযোগ এনে ফ্রান্সে আরও ২১টি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। এর আগেও বেশ কয়েকটি মসজিদ বন্ধ করে দেয় ইউরোপের দেশটির সরকার।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর জেরাল্ড ডারমানিন রোববার দেশটির এলসিআই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে ঘোষণা দেন, দেশটির আরও ২১টি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে, এসব মসজিদ চরমপন্থা ছড়ানোর কাজে লিপ্ত ছিল। খবর ফার্স নিউজের।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ডারমানিন আরও জানান, কথিত বিচ্ছিন্নতাবাদী আইনের ওপর ভিত্তি করে এই পদক্ষেপ নেয়া হয়েছে। সম্প্রতি ৯৯টি মসজিদে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। তিনি জানান, ৩৬টি মসজিদ খোলা রয়েছে কারণ এ সব মসজিদ ফ্রান্সের এই আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজকর্ম করছে না।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ডারমানিন বলেন, বন্ধ হয়ে যাওয়া মসজিদগুলোকে বাইরের তহবিল গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং একটি মসজিদের ইমামকে সন্দেহজনক চরমপন্থার সঙ্গে জড়িত থাকার কারণে বহিষ্কার করা হয়েছে। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে বলেছেন, মসজিদগুলোর বিরুদ্ধে ফরাসি সরকারের অভিযান অব্যাহত থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে