বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ০১:৪২:০৪

হংকংয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, শত শত মানুষ ভেতরে আটকা!

হংকংয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, শত শত মানুষ ভেতরে আটকা!

হংকং এর সুউচ্চ ভবন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চায়না মর্নিং পোস্টের দেওয়া তথ্য মতে, এ ঘটনায় ভবনটিতে আটকা পড়েছে তিন শতাধিক মানুষ। তবে আন্তজার্তিক গণমাধ্যম বিবিস বলছে আটকা পড়ার সংখ্যা শতাধিক। 

হংকং গণমাধ্যমের দেওয়া তথ্য মতে, বুধবার দুপুর ১২টা ৩৭ মিনিটে হংকংয়ের কজওয়ে বে এলাকার গ্লৌসেস্টার রোডে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩৮ তলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

ভবনে আটকা পড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছে দমকল বাহিনীর কর্মীরা।  এরইমধ্যে একজন বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণে তিনি ঠিকমতো শ্বাস নিতে না পারায় অসুস্থ হয়ে পড়েন। ভবনের প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে যেখানে ভবন সংস্কারের কাজ চলছিলো।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে