বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ০৮:০৯:৪৯

শিক্ষার্থীদের আত্মহত্যা ঠেকাতে হোস্টেল থেকে সিলিং ফ্যান খুলে নিল কর্তৃপক্ষ

শিক্ষার্থীদের আত্মহত্যা ঠেকাতে হোস্টেল থেকে সিলিং ফ্যান খুলে নিল কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক : শিক্ষার্থীদের আত্মহত্যা রুখতে হোস্টেল থেকে সিলিং ফ্যান খুলে নিল ভারতের বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব সায়েন্সেস (আইআইএসসি)! এছাড়াও, সরু বারান্দা কিংবা ছাদে যাওয়া এবার থেকে নিষিদ্ধ হতে চলেছে শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু প্রশ্ন হল, কেন এমন পদক্ষেপ?

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ক্যাম্পাসে শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতায় রাশ টানতেই এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের। এ বছর আইআইএসসির ক্যাম্পাসে চার শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গত বছর এই সংখ্যা ছিল দুই। তাই শিক্ষার্থীদের ঘর থেকে সিলিং ফ্যান খোলার ‘বৈপ্লবিক’ সিদ্ধান্ত। ১৫ দিনের মধ্যেই ফ্যান সরানোর কাজ শেষও হয়ে যাবে বলে খবর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে