শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ০৮:৫৮:২৬

এবার চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিলেন এরদোয়ান

এবার চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিলেন এরদোয়ান

তুরস্ক তাদের চাকরিজীবীদের ৫০ শতাংশ বেতন বৃদ্ধি করেছে। আগামী ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এই বৃদ্ধি কার্যকর হবে। গতকাল বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান এক সংবাদ সম্মেলনে বেতন বৃদ্ধির এই ঘোষণা দেন। সর্বনিম্ন ৫০ শতাংশ বেতন বৃদ্ধির মাধ্যমে চাকরিজীবীরা প্রতিমাসে ন্যূনতম ৪ হাজার ২৫০ লিরা পাবেন। ২০২১ সালে এটা ছিল ২ হাজার ৮২৬ লিরা।

বেতন বৃদ্ধির ঘোষণা দিয়ে এরদোয়ান বলেন, গত ৫০ বছরের মধ্যে এটা সর্বোচ্চ বৃদ্ধি। আমি বিশ্বাস করি দ্রব্যমূলের যে দাম বেড়েছে, চাকরিজীবীরা এখন মানিয়ে নিতে পারবেন। তাদেরকে রক্ষায় তুরস্ক সরকার দৃঢ়তা দেখিয়েছে উল্লেখ করে এরদোগান বলেন, কিছু সমস্যা আছে, দ্রুত আমরা সেগুলোও সমাধান করব।

উল্লেখ্য, তুর্কী মুদ্রা লিরার মূল্যের ঐতিহাসিক পতনের পর দেশটির অর্থনীতি ক্রমশই অস্থিতিশীল হয়ে পড়ছে। চলতি বছর ডলারের বিপরীতে লিরার দাম কমেছে ৪৭%। সূত্র: আনাদেলু এজেন্সি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে