শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ০৩:০৯:২৬

চেয়ার সরিয়ে দিয়ে শ্রমিকদের সঙ্গে মাটিতে বসে পড়লেন প্রধানমন্ত্রী, নেটমাধ্যমে হু হু করে ভাইরাল

চেয়ার সরিয়ে দিয়ে শ্রমিকদের সঙ্গে মাটিতে বসে পড়লেন প্রধানমন্ত্রী, নেটমাধ্যমে হু হু করে ভাইরাল

ভারতের উত্তরপ্রদেশের নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে একের পর এক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এই সময়েই তার একটি ভিডিও ভারতের নেটমাধ্যমে হু হু করে ভাইরাল।

ভিডিওতে দেখা গেছে, চেয়ারে না বসে শ্রমিকদের সঙ্গে মাটিতে বসে পড়লেন ভারতের প্রধানমন্ত্রী। ঘটনাটি গত সোমবার কাশী-বিশ্বনাথ করিডরে একটি অনুষ্ঠানের। সেখানে কাশী-বিশ্বনাথ করিডরের নির্মাণ শ্রমিকদের মাঝে উপস্থিত হন মোদি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই অনুষ্ঠানের ভিডিওতে দেখা গেছে, পাঞ্জাবি ও উত্তরীয় গলায় অনুষ্ঠান কক্ষে প্রবেশ করছেন নরেন্দ্র মোদি। এ সময় এক নারীকণ্ঠে মোদিকে স্বাগত জানানোর শব্দ শোনা যায়। মোদি সরাসরি এগিয়ে আসছেন চেয়ারের দিকে। চেয়ারটি রাখা রয়েছে সাধারণ শ্রমিকদের ঠিক মাঝ বরাবর। 

লাল কার্পেটে মোড়া রয়েছে সেই এলাকা। চেয়ারে বসে আছেন নির্মাণ শ্রমিকরা। তার পরেই দেখা যাচ্ছে,  নির্দিষ্ট চেয়ারে বসছেন না মোদি। এসেই সরিয়ে দিচ্ছেন চেয়ারটি। এক হাতে তুলে চেয়ারটি দিয়ে দিচ্ছেন এক জন আয়োজকের হাতে। তার পর বসে পড়ছেন মাটিতে। তার পর একে একে পাশে বসে থাকা শ্রমিকদের তিনি ডেকে  নিচ্ছেন পাশে। তারাও প্রধানমন্ত্রীকে এতো কাছে পেয়ে আপ্লুত। তারা হাততালি দিয়ে মোদিকে স্বাগত জানাচ্ছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে